নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৩ পিএম, ২০২০-০৯-১৯
রাঙামাটি পৌরসভার ৫নং ওয়ার্ডের আওতাধীন সিলেটি পাড়ায় ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে পলাতক আছে উক্ত এলাকার বাসিন্দা মো. সায়েদ এর পুত্র মো. সোহেল (১৯)। এবিষয়ে ১৬ সেপ্টেম্বর ভিকটিম বাদি হয়ে রাঙামাটি কোতয়ালী থানায় অভিযোগ দেয়। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ৯ (১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; ধর্ষণ করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ভিকটিমের কাছ থেকে জানা যায় সোহেল তাকে দীর্ঘদিন যাবত প্রেমের প্রস্তাব দিয়ে আসছে কিন্তু ভিকটিম প্রতিবারই তাকে বারন করেছে। গত ১৬ সেপ্টম্বর সকালে ভিকটিম লাকড়ি কুঁড়ানোর জন্য তার বাড়ির পাশের পাহাড়ে নৌকায় করে যায় তখন তাকে একা পেয়ে সোহেল তার মুখে ওড়না পেচিয়ে নির্যাতন করে। যখন তার জ্ঞান ফেরে তখন সে তার বাড়িতে ফিরে আসে এবং তার মায়ের কাছে সব খুলে বলে। এরপর কোতয়ালী থানায় আইনের আশ্রয় নেয়।
ভিকটিম আরো জানায় আইনের আশ্রয় নেওয়ার পর সোহেলের আত্মীয় স্বজনেরা বিভিন্নভাবে তাকে হুমকি ধামকি দিচ্ছে। উক্ত বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) খান নুরুল ইসলাম জানান, মামলার সকল কাগজপত্র কোর্টে প্রেরণ করা হয়েছে আর আসামী এখনও গ্রেফতার হয়নি।
অপরদিকে ধর্ষক মো. সোহেল (১৯) এর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited