মাসুদ পারভেজ নির্জন | ০৫:৪৬ এএম, ২০২১-০৩-১৩
কনকনে হাঁড় কাপানো শীতেও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরনের দৃঢ় প্রত্যয় নিয়ে উঠন্ত সূর্য থেকে ডুবন্ত সূর্য পর্যন্ত রাঙামাটি শহর চষে নির্বাচন পরবর্তী পোস্টার সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে বিক্রয়লব্ধ অর্থের মাধ্যমে ১০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরন করে ভিবিডি(ভলান্টিয়ার ফর বাংলাদেশ) রাঙামাটি জেলা শাখার তরুনরা।
শুক্রবার বিকালে ভিবিডি রাঙামাটি জেলা শাখার আয়োজনে পাবলিক কলেজের হলরুমে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ভিবিডি রাঙামাটি ২০২০ সালের বোর্ডের সদস্যদের বোর্ড সম্পন্ন সার্টিফিকেট প্রদান এবং ২০২১ সালের বোর্ড সদস্যদের এ্যাপয়ন্টমেন্ট লেটার, আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড প্রদানের মাধ্যমে নতুন বোর্ডকে বরণ করে নেই অতিথিরা।
এসময় ভিবিডি ন্যাশনাল বোর্ডের সভাপতি সোমেন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর পিতা আকবর হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদনান পাশা সুজা,বিশিষ্ট সমাজসেবক নুর মোহাম্মদ কাজল,৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূর নবী উপস্থিত ছিলেন।
এছাড়াও ভিবিডি রাঙমাটি জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম তন্ময় সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেষে অতিথিরা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন করেন।
উল্লেখ্য,গত ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত রাঙামাটি পৌর নির্বাচনের পরবর্তী সময়ে যেহেতু পোস্টারের প্রয়োজনীয়তা থাকেনা এবং পোস্টারের কারনে শহরে আবর্জনা বৃদ্ধি পায় এছাড়াও শহরের সৌন্দর্য নষ্ট হয়।
তাই রাঙামাটি পৌরসভা এবং ভিবিডি রাঙামাটির যৌথ উদ্যোগে রাঙামাটির পৌর এলাকার ৯টি ওয়ার্ডে বিভিন্ন এলাকার এবং কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের কাছে থাকা অবশিষ্ট প্রায় ৪০০ কেজি পোস্টার সংগ্রহ করা হয়। সংগ্রহকৃত পোস্টারগুলো ভিবিডি রাঙামাটির ভলান্টিয়ারগণ কাগজের থলে বানিয়ে বিক্রি করে তহবিল সংগ্রহ করে এবং সংগ্রহীত অর্থ হতে রাঙামাটির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited