আলমগীর মানিক | ১২:৪০ এএম, ২০২১-০৩-১৪
রাঙামাটি শহরে পাঁচ তলা বিল্ডিংয়ে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে দশটার সময় শহরের রিজার্ভ বাজারের বেকারিগলিতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন এর মালিকানাধীন পাঁচতলাধীন বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ভাড়াটিয়া ইলিয়াছ এর স্কয়ার কোম্পানীর মালামাল মজুদ ছিলো। সেখানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে তালাবদ্ধ ঘরে আগুনের সূত্রপাত হয়।
বিভিন্ন মসলা জাতীয় ও কেমিক্যাল আইটেম এর মজুদকৃত রুমের মধ্যে মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে প্রচন্ড গ্যাস নির্গত হতে থাকে। এসময় স্থানীয়দের মাঝে আতঙ্কের পাশাপাশি চোখ জ্বলতে থাকে।
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই রাঙামাটি ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে এসে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি ইলিয়াছ জানিয়েছেন, আগুনে তার অন্তত ৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
এদিকে খবর পেয়ে রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহসহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান।
এদিকে ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক রতন কুমার নাথ জানিয়েছেন, এই ধরনের জনবহুল এলাকায় মালামাল রাখার গোডাউন ভাড়া দেওয়া মোটেও উচিত হয়নি। একারনে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited