নিজস্ব প্রতিবেদক | ০২:০৪ পিএম, ২০২১-০৩-১৪
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই-প্রু চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনককে স্ব-পরিবারে হত্যার পর বাংলাদেশের সঠিক ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে, তাই নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ সমৃদ্ধ সঠিক ইতিহাস তুলে ধরতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখা আয়োজিত শিশু-কিশোরদের নিয়ে ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই-প্রু চৌধুরী এসব কথা বলেন।
রবিবার রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শাহ এমরান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের প্রাক্তণ সভাপতি প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমদ,রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলা, রাঙ্গামাটি আর্ট একাডেমীর পরিচালক রেজাউল করিম রেজা,রাঙ্গামাটি জেলা আওয়ামী-যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ শাহাজাহান, রাঙ্গামাটি জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সুজন বড়–য়া, রাঙ্গামাটি শহর যুবলীগের সভাপতি মোঃ আবুল খায়ের রাফি প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই-প্রু চৌধুরী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলায় পরিনত করতে যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পন্নোত দেশ থেকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সারা বাংলাদেশের মতো পার্বত্য চট্টগ্রামে ও সমানতালে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। বাংলাদেশের চলমান অগ্রযাত্রার পথে সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানানো হয়।
সাংস্কৃতিক প্রতিযোগিতার ১ম দিন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় ৫শতাধিক শিশু-কিশোর অংশগ্রহন করে।
১৫মার্চ সাংস্কৃতিক প্রতিযোগিতার ২য় দিন বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক হাজী মোঃ মুছা মাতব্বর।
১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে রাঙ্গামাটি প্রেস ক্লাব হতে জেলা আওয়ামীলীগ কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালী, দলীয় কার্যালয়ে আলোচনাসভা,পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বৃক্ষ রোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা দীপংকর তালুকদার এমপি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited