নিজস্ব প্রতিবেদক | ১১:৪২ পিএম, ২০২১-০৩-১৭
"মুজিব বর্ষে শপথ করি- প্লাস্টিক দূষণ রোধ করি” এ স্লোগানে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির পর্যটন হলিডে কমপ্লেক্স এলাকায় রাঙ্গামাটি স্টুডেন্টস ফোরাম(RSF) এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এতে উপস্থিত থেকে উক্ত কাজটি সম্পাদন করেন সংগঠনের সদস্য নাঈম ইসলাম, নাদিয়া নাজনিন,সানজিদা আক্তার, তারেক হাসান, মো: তারিকুল ইসলাম আনান, আলভি হাসান, প্রশান্ত চৌধুরী, পূর্ণতা ঘোষ, সাবরিনা তাজরিন তিশা, অথই সাহা, সুফলা তঞ্চঙ্গা।
শীতকালজুড়ে পর্যটন এলাকায় ছিল ব্যাপক টুরিস্ট এর সমাগম। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা ফেলার কারনে বেহাল দশা হয়ে পড়েছিল জায়গাটির।প্রায় দুই ঘন্টার পরিশ্রমে জায়গাটি পরিষ্কার করে তারা।এছাড়াও পরিবেশ রক্ষার্থে সকল শ্রেণির মানুষকে সচেতন হওয়ার আহবান জানায় তারা।
সংগঠনের প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদ তালুকদার বলেন- "রাঙ্গামাটি স্টুডেন্টস ফোরাম সমাজকে পরিবর্তনের লক্ষ্যে সবসময় কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সরকারি নির্দেশনামতে "মুজিব বর্ষে শপথ করি- প্লাস্টিক দূষণ রোধ করি।" এই প্রতিপাদ্যে রাঙামাটি পর্যটন কে প্লাস্টিক এবং ময়লা মুক্ত করার লক্ষ্যে সংগঠন সদস্যরা কাজটি সম্পাদন করেন"
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited