নুরুল ইসলাম | ০৯:৫৯ পিএম, ২০২১-০৩-২০
রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে মো. মোজাম্মেল হক রিপন (২৩) নামের এক যুবক। এ ঘটনায় আগুনে তার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।
শনিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় চন্দ্রঘোনা ইউনিয়নের কর্ণফুলী সরকারি কলেজের সামনে এই ঘটনা ঘটে। আহত মোজাম্মেল কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিগাগ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন।
তিনি বলেন, ‘পাঁচ বছর ধরে কাপ্তাইয়ের এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রিপনের। সম্প্রতি ওই মেয়ে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। পরে রিপন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। কিন্তু মেয়েটি রাজি না হওয়ায় আজ বেলা সাড়ে ১১টায় গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে রিপন।
এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।’
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited