আল মামুন | ০৮:১৬ পিএম, ২০২১-০৩-২২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার স্বুর্ণজয়ন্তী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। সোমবার বিকেলে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা করে।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো: মনির হোসেন,হৃদয় মারমা,সাহেদুল আলম চৌধুরী,কমিটি সদস্য সাইফুল ইসলাম, ক্যজরী মারমা,জিৎজয় ত্রিপুরা, সুপ্রিয় চাকমা, মো: শাহজালাল, দিপন চাকমা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ছাত্রলীগ নেতারা বলেন, বঙ্গবন্ধুর আরেক নাম বাংলাদেশ। যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের পথে এগিয়ে চলেছে মন্তব্য করে ছাত্রলীগে নেতারা, বঙ্গবন্ধুর আর্দশ ও স্বপ্ন বাস্তবায়নে দেশপ্রেম বুকে ধারণ করে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।
আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে, খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সনজিব ত্রিপুরা, সাধারণ সম্পাদক ক্যজাই মারমা, খাগড়াছড়ি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, নুরুসাফা চৌধুরী, রাসেল মাহমুদ, পৌর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited