নুরুল কবির | ০৯:১০ পিএম, ২০২১-০৩-২৩
করোনাকালে নারী নেতৃত্ব ,গড়বে নতুন সমতার বিশ্ব ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২টায় বান্দরবান সদরের অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর সভা কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য,আমাদের ভবিষ্যৎ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় বিশেষ উপস্থিত ছিলেন বান্দরবান সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মিল্টন মুহুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান, অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের মাস্টার ট্রেইনার সুমিত বণিক, একেএস’র প্রজেক্ট কো-অর্ডিনেটর ম্যামিসিং মারমা, গ্রাউসের চেয়ারপারসন মংথুইচিং মারমা, গ্রাউস’র প্রজেক্ট কো-অর্ডিনেটর সবুজ চাকমা, তহ্জিংডং এর প্রজেক্ট ডিরেক্টর মো.জিয়া উদ্দিন, একেএস’র এর প্রজেক্ট ডিরেক্টর দীনেন্দ্র ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারী রমেশ চন্দ্র তঞ্চঙ্গ্যা , প্রকল্পের কর্মকতা-কর্মচারীরা এবং প্রকল্পের মেন্টর, কিশোরী, কারবারি, মায়েরদের প্রতিনিধিরা।
‘ করোনাকালে নারী নেতৃত্ব নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন গ্রাউসের চেয়ারপার্সন মংথুইচিং মারমা।
এসময় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী বলেন,বান্দরবানে অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বান্দরবানে সুনামের সাথে বিভিন্ন প্রকল্পের কর্মকান্ড সম্পাদন করে যাচ্ছে। এসময় অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী আরো বলেন,অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর প্রতিটি প্রকল্পে দক্ষ এবং যোগ্যতাসম্পন্ন কর্মকর্তারা চাকরী করছেন যাদের মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত হচ্ছে।
সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ‘বেগম রোকেয়ার মতো নারীরা প্রতিবাদী ও সংগ্রাম করেছিলেন বলেই আমরা নারীরা আজকের এই অবস্থানে আসতে পেরেছি। এসময় জেলা প্রশাসক আরো বলেন, সমাজে নারী নির্যাতনের চিত্রটাকে পাল্টে দিতে হবে। এজন্য মানসিকতার পরিবর্তন খুব জরুরী। সমাজে নারীর প্রতি বিকৃত মানসিকতার পরিচয় যা আমরা প্রত্যক্ষ করছি, সেটা খুবই হতাশার। এজন্য সামাজিক ও মানসিক পরিবর্তন দরকার। এক্ষেত্রে সকল শ্রেণী পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীলভাবে এগিয়ে আসতে হবে। নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে,এজন্য সকলকে একসাথে কাজ করার বিকল্প নেই ’।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited