স্মৃতিবিন্দু চাকমা | ০৭:৫৬ পিএম, ২০২১-০৩-২৬
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে শহীদের প্রতি জুরাছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা পরিষদ সদস্য এবং উপজেলা আওয়ামিলীগের সভাপতি প্রবর্তক চাকমা বলেন,শোষণ-বঞ্চনার পথ পেরিয়ে সশস্ত্র সংগ্রামের মধ্যেদিয়ে আজ পূর্ণ হলো স্বাধীনতার ৫০ বছর। ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বেতারবার্তায় যখন স্বাধীনতার ঘোষণা দেন,সেই মূহুর্তে ঘোর অন্ধকার,পাকিস্তানী হানাদার বাহিনীর গুলি আর বেয়নেটের ক্ষত বিক্ষত দেশ। চলে নয় মাসের লড়াই। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র। স্বাধীনতার তিন বছরের মধ্যে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রের জালে হত্যা করা হয়। স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দেয় বাংলাদেশ আওয়ামিলীগ। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সকল নেতাকর্মীকে রাজনীতি করার আহ্বান করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামিলীগের সাধরণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, আওয়ামিলীগ নেতা সিন্দু প্রিয় চাকমা,উজ্জ্বল কুমার চাকমা,মিন্টু চাকমা,মহিলা নেত্রী মিতা চাকমা,সাবেক ছাত্র নেতা সজিব চাকমা,ছাত্রলীগ নেতা সুদীপ্ত চাকমা (বাচ্চু) প্রিয়াস চাকমা প্রমূখ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited