মোঃ আলী আজগর | ১২:৫২ এএম, ২০২১-০৩-২৮
স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণে বিলাইছড়ি ২ দিনব্যাপী মহাৎসব শনিবার (২৭ মার্চ) সকাল ১০ টা হতে বিলাইছড়ি উপজেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়েছে।
এই উপলক্ষে একটি আনন্দ র্যালী বের হয়ে বিলাইছড়ি বাজার প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমিতে এসে শেষ করা হয়।
র্যালিতে বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার মো মিজানুর রহমান, বিলাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ পারভেজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সুজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাখ্য প্রিয় বড়ুয়া সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উন্নয়ন কর্মী সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত উপস্থিত ছিলেন।
এরপর অতিথিরা ফিতা কেটে ২ দিনব্যাপী এই মহোৎসব এর উদ্বোধন করেন।
শিল্পকলা একাডেমি হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা। উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডি.কে. রুবেল বড়ুয়া সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিলাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিলাইছড়ি থানার অফিসার ইনর্চাজ মোঃ পারভেজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সুজাউল ইসলাম।
পরে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া ১৭ টি স্টল পরিদর্শন করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited