মেহেরাজ হোসেন সুজন | ০২:২৬ পিএম, ২০২১-০৩-৩১
দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর পূণরায় চালু হল ঐতিহ্যবাহী নানিয়ারচর বাজার। বুধবার (৩১ মার্চ) ১ম দিন হিসেবে জনসমাগম কম হলেও পরের বাজার থেকে জনসমাগম বাড়ার আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
নানিয়ারচর বাজার ব্যবসায়ী ও বাজারে আসা পাহাড়ি- বাঙ্গালী সম্প্রদায়ের সকলকে উৎসব মুখর পরিবেশে বেচা-কেনা করতে দেখা যায়।
স্থানীয় বাজার ব্যবসায়ী ও বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ-সানাউল্লাহ বলেন, দীর্ঘ ২ বছর নানিয়ারচর বাজার বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাজার ব্যবসায়ীরা, বাজার খোলাতে আমরা খুবই সন্তুষ্টি প্রকাশ করছি।
ব্যবসায়ী মোঃ বেলাল হোসেন জানান, বাজার খোলাতে আমাদের খুব ভালই লাগছে, প্রথম বাজারে লোকজন কম হলেও জানা জানি হলে পরের বাজার আরো ভালো হবে আশা করি।
লঞ্চঘাট এলাকার দোকানী দিদারুল আলম বলেন, বহুদিন পর বাজার খোলাতে আমরা আনন্দিত, এছাড়াও নিচের বাজার ব্যাবসায়ী মনছুর, চৌরাস্তা মোড়ের মুদি দোকানী ধনঞ্জয় ও পণ্য বিক্রি করতে আশা পাহাড়ি ব্যবসায়ীদের সাক্ষাতে তারা বাজার খোলাতে সন্তুষ্টি প্রকাশ করেন।
উল্লেখ্য যে, ১৮ই মার্চ ২০১৯ সালের নানিয়ারচর উপজেলা পরিষদের নির্বাচনের পরের সপ্তাহ থেকে ঐতিহ্যবাহী সাপ্তাহিক এই বাজারটিতে লোকসমাগম ছিল নগন্য। বাজারে দেখা যায়নি বাহিরের বিভিন্ন শ্রেনী পেশার ব্যবসায়ীদের।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited