আল মামুন | ০৮:০৬ পিএম, ২০২১-০৩-৩১
করোনা সংক্রমণ প্রতিরোধে খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার বিকেলে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আগামীকাল বৃহস্পতিবার থেকে এ বিজ্ঞপ্তি কার্যকর হবে এবং পরবর্তী ১৪ দিন জেলার সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ দিকে উচ্চ মাত্রার করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মতো পাহাড়ী জেলা খাগড়াছড়িতে রাত ১০ টার পর জরুরী সেবার কাজে নিয়োজিত ব্যক্তি ও পরিবহনের চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস জানান, স্বাস্থ্যবিধি পালনে জনগণকে সচেতন করতে প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমান আদালত চলছে। অপরদিকে-করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন আমান্য করার দায়ে ১৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ মার্চ) সকালে মাটিরাঙ্গার মুক্তিযোদ্ধা চত্তর ও পুলিশ বক্সের সামনে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে জরিমানা করার পাশাপাশি বিনামূল্যে বিতরণ করা হয়েছে মাস্ক।
মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার (ববি) নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। করোনা সংক্রামক প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় স্বাস্থ্যবিধি না মানায় ১৬ জন এবং হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এসময় তিন জনসহ মোট ১৯ জনকে ৪ হাজার ২৫০টাকা জরিমানা করা হয়।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited