প্রেস বিজ্ঞপ্তি | ০৩:১৫ এএম, ২০২১-০৪-০১
পার্বত্য চট্টগ্রামের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম-এ গত ২৮ মার্চ “রাঙামাটি শহরে ফূফা কর্তৃক চাকমা কিশোরী ধর্ষণের শিকার! ৫ লাখ টাকায়” এই শিরোনামে প্রকাশিত সংবাদ নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন ঘটনাটির মূল অভিযুক্ত জুয়েল চাকমা।
সংবাদ মাধ্যমে প্রেরিত এক পত্রের মাধ্যমে জুয়েল চাকমা জানিয়েছেন, তার প্রেরিত পত্রটির হুবহু তুলে ধরা হলো- “রাঙামাটি শহরে জুস বেলের সরবতের সাথে নেশা এক বিজিবি সদস্যের বিরুদ্ধে অষ্টম শ্রেণিতে পড়–য়া এক কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে।
গত ২৫ মার্চ মধ্যে রাতে শহরের কেকে রায় সড়ক এলাকায় এ ঘটনা ঘটেছে জানিয়েছেন ভূক্তভোগী কিশোরীটি। বিষয়টি নিয়ে রাঙামাটি শহরস্থ প্রোগ্রেসিভ এর এনজিও অফিসে তা সালিশের মাধ্যমে সমাধান হয়। পরে রাঙামাটির সিএইচটি টাইমস-হিলর সংবাদসহ বিভিন্ন পত্রিকায় ভিন্নভাবে উপস্থাপন করা হয়। যা একজন সরকারি বিজিবি সদস্য হিসেবে মান হানিকর হয়েছে। এসব বিষয়টি প্রতিবেদনে প্রকাশ করা একটি ষড়যন্ত্র বলে দাবি করেছেন ধর্ষণে অভিযুক্ত জুয়েল চাকমা।
জুয়েল চাকমা দাবি করে বলেন, রাঙামাটির বিভিন্ন অনলাইন পত্রিকাতে প্রকাশিত প্রতিবেদন সম্পূর্ন ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রানোধিত। এ ঘটনার সাথে আমি জড়িত নই”।
উপরোক্ত বিষয়ে সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম কর্তপক্ষের বক্তব্য:
উক্ত ঘটনাটি নিয়ে সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম এর প্রকাশিত প্রতিবেদনের কোথাও ধর্ষণের অভিযুক্ত জুয়েল চাকমাকে বিজিবি’র সদস্য এবং কোনো এনজিও প্রতিষ্ঠানের অফিস বৈঠক হয়েছে বলে উল্লেখ করা হয়নি। এছাড়াও ধর্ষণের শিকার ভূক্তভোগি কিশোরীর মায়ের সাথে এবং প্রতিবেদক কর্তৃক সেই কিশোরীসহ সংশ্লিষ্ট্য সকলের সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংরক্ষণ করে উক্ত রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।
একটি কিশোরীর ভবিষ্যৎ এবং রাষ্ট্রীয় আইনের প্রতি সম্পূর্ন অনুগত হয়ে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই উক্ত খবরটি প্রকাশ করা হয়েছে। এতে কোনো রূপ মিথ্যা তথ্যের মিশ্রন করা হয়নি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited