ওমর ফারুক সুমন | ১১:০২ পিএম, ২০২১-০৪-০১
রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি প্রিয়নন্দ চাকমাকে জেএসএস সন্তু লারমা দলের কমান্ডার পরিচয়ে মুঠো ফোনে চাঁদা চেয়ে হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যাক্তি।
নির্ধারিত সময়ে চাঁদা পরিশোধ না করলে প্রান নাশের হুমকিও দেয়া হয়।
তাই প্রিয়নন্দ চাকমার জীবনের নিরাপত্তা চেয়ে বাঘাইছড়ি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন উপজেলা ছাত্র লীগের সাবেক নেতা সঞ্জয় ধর।
বৃহস্পতিবার রাত ৮ টায় এই ডাইরি করেন বলে নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ওসি মোঃ আনোয়ার হোসেন খান বলেন, ইতোমধ্যে বাঘাইছড়ি থানার এসআই রানা বড়ুয়াকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি প্রিয়নন্দ চাকমা চাঁদা দাবীর বিষয়টি স্বীকার করে বলেন, এটা খুবই দুঃখ জনক। এটি আমাদের চাকমাদের অবক্ষয় আমার আশপাশের কেও এমনটি করতে পারে।
ছাত্রলীগ নেতা সঞ্জয় ধরের সাধারণ ডাইরি সূত্রে জানা যায়, ১ এপ্রিল বৃহস্পতিবার দুপুর পনে এক ঘটিকায় ০১৮১০২৪৭৩৩৮ এবং ০১৮২৩৬১৪৫৭৩ নাম্বার থেকে জেএসএস সন্তু লারমা দলের কমান্ডার পরিচয়ে প্রিয়নন্দ চাকমার ব্যাক্তিগত মোবাইল নাম্বারে ফোন করে এই চাঁদা দাবি ও হুমকি দেয় অজ্ঞাত এক চাকমা সম্প্রদায়ের লোক এর পর থেকেই প্রিয়নন্দ চাকমা নিরাপত্তা হীনতায় ভুগছেন।
বিষয়টি দলীয় নেতাকর্মীদের জানালে বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সঞ্জয় ধর থানায় উপস্থিত হয়ে এই ডাইরি করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited