আলমগীর মানিক | ০১:৫৬ পিএম, ২০২১-০৪-০৬
রাঙামাটি জেলাধীন কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের তালুকদার পাড়ায় দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উপজাতীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ধর্ষক উক্ত ভিকটিমের চাচা বলে জানাগেছে।
অমল তালুকদার (২২) নামের এই যুবক ওয়াগ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালুকদার পাড়া(দ্যোলন্যারমুখ) এলাকার জনৈক শান্তি তালুকদারের সন্তান। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছূফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানাগেছে, রোববার(৪ এপ্রিল) সকালে নিজ বাড়ির উঠানে খেলা করার সময় বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। এ সময় আসামি তার নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় শিশুটিকে। ধর্ষিতা বাড়িতে এসে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে পড়ে।
পরবর্তীতে সোমবার ০৫ এপ্রিল-২০২১ তারিখ বিকেল তিন টার সময় ধর্ষিতার মা ধর্ষিতাকে বার বার জিজ্ঞাস করলে আসামী অমল তালুকদার তাকে তার নিজ ঘরে ধর্ষণ করেছে বলে শিশুটি তার মাকে জানায়। সাথে সাথেই অসুস্থ ভিকটিমকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
এই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে সোমবার রাতেই তার শিশু মেয়েকে ধর্ষণের দায়ে তারই চাচাতো ভাই অমল তালুকদারকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নং-০২, তারিখঃ ০৫ এপ্রিল-২০২১)ধারাঃ ৯(১), ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী-২০০৩।
রাঙামাটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোঃ ছূফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। এই ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited