আল মামুন | ১০:২১ পিএম, ২০২১-০৪-০৬
খাগড়াছড়িতে দ্বিতীয় দিনেও লকডাইন চলছে ঢিলেঢালা ভাবে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষনা দেয়। সোমবার (৫ এপ্রিল ২০২১) থেকে শুরু ৭ দিনের। প্রথম দিনেও ঢিলেঢালা ভাবে লকডাইন চলছেও দ্বিতীয় দিনে সে একই চিত্র দেখা যায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে। ফলে উপেক্ষা হচ্ছে করোনা সংক্রমণ প্রতিরোধ নির্দেশনা।
তবে প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠে কাজ করে চলেছে। সরকার করোনা প্রতিরোধে এই লকডাইন দিলেও অনেকটা স্বাভাবিক দিনের মতই মানুষের চলাচল ছিল স্বাভাবিক। দোকানপাট ও অর্ধ খোলা রেখে সুবিধামত ভাবে চালিয়ে যাচ্ছে বন্ধ রাখার ঘোষনা দেওয়া ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলোও।
নির্দেশনায় জরুরী প্রয়োজন ব্যতিত যেসব দোকানপাট কথা বন্ধ রাখার কথা বলা হয়েছে সেগুলোও ছিল অনেকটা খোলা। স্বাস্থ্য বিধি মানার সুনিদিষ্ট উল্লেখ থাকলেও অনেকে আবার তাও মানছে না। অনেকে আবার সচেতনতার বালাই থাক দুরের কথা মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও নির্দেশনার তোয়াক্কা করছে না।
ফলে করোনা ভাইরাস প্রতিরোধের স্থলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল। অনেকটা স্বাভাবিক ভাবে অভ্যন্তরীণ সড়কে যান চলাচল। প্রশাসনের পক্ষ থেকে লকডাউন মেনে চলার বিষয়ে মাইকিং করা হচ্ছে। তারপরও অনেকেই তা মানছে না। সবজি ও মাছ-মাংস বাজারে অনেকটা গাদাগাদি করে চলছে স্বাভাবিক নিয়মে কেনাবেচা। দেখা যায়নি স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠানে হাত ধোয়ার পানি-সাবান ও হ্যান্ড স্যানিটাইজার রাখার বিষয়টি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতায় কাজ করছে প্রশাসন। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারেও পুলিশের পক্ষ থেকে শহরে মাইকিং ও জনসচেতনতা বাড়াতে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited