এম এইচ ইকবাল | ১০:২৪ পিএম, ২০২১-০৪-০৬
রাঙামাটি কাউখালীতে সদরে প্রথমবারের মত করোনাক্রান্তিতে সরকারি বিপণন সংস্থা ‘ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র খাদ্য সামগ্রী বিক্রয় শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে কাউখালী উপজেলা মাঠে এই বিক্রয় শুরু হয়।
প্রতি সপ্তাহে দুই দিন বিক্রয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরজমিনে দেখা গেছে নিম্ন আয়ের পাশাপাশি করোনাকালে বেকায়দায় থাকা মধ্য আয়ের মানুষরাও এখন টিসিবির পণ্য সামগ্রী সংগ্রহ করছেন। খোলাবাজারে ট্রাকে করে বিক্রি করা এসব খাদ্যপণ্য স্বল্পমূল্যে পেতে ভিড় করছে শত শত নারী-পুরুষ। বিক্রয় স্থানে নিম্ন আয়ের মানুষের তুলনায় মধ্য আয়ের মানুষের সংখ্যা বেশি দেখা গেছে।
ক্রেতারা বলছেন, মহামারি করোনাকালে আর্থিকভাবে কঠিন পরিস্থিতি হওয়ায় এবং পবিত্র মাহে রমজান আসন্ন হওয়ায় ন্যায্যমূল্যে পাওয়াতে তারা এসব ক্রয় করছেন। একারণে রমজান শুরুর পূর্বেই নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করতে সামর্থ্য অনুযায়ী সবাই চেষ্টা করছেন। টিসিবি থেকে ১ কেজি মসুর ডাল ৫৫ টাকা, ১ কেজি চিনি ৫৫ টাকা, ১ লিটার সয়াবিন তেল ১০০ টাকা,পেঁয়াজ ২০টাকা, ১ কেজি ছোলা ৫৫ টাকা এবং খেজুর ১ কেজি ৮০টাকা দরে বিক্রি করা হচ্ছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited