নিজস্ব প্রতিবেদক | ০২:৫৮ পিএম, ২০২১-০৪-০৮
রাঙামাটি জেলা বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত দুর্গম আমতলী ইউনিয়নের সফল উন্নত বাদাম চাষী ইব্রাহিম সওদাগর। এই চাষী তার নিজস্ব জমিতে এই উন্নতজাতের বাদাম প্রদর্শনী চাষ শুরু করেন।বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আমতলী ইউনিয়নের মোঃ ইব্রাহিম সওদাগরের ৩৩ শতাংশ জমিতে এই প্রথম বারের মত উন্নত জাতের চিনাবাদামের আবাদ করেন।
স্থানীয়রা বলেন, দুর্গম আমতলী ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ইব্রাহিম সওদাগরের ৩৩ শতাংশ জমিতে প্রদর্শনীমূলক চিনাবাদাম আবাদ করে সফলতা দেখা দিয়েছে। এ চিনাবাদাম প্রদর্শনী আবাদ দেখতে প্রতিদিনই এলাকার লোকজন ভীড় জমাচ্ছে। এই বাদাম আবাদ প্রদর্শনী দেখে অনেকে চিনাবাদাম চাষে আগ্রহ প্রকাশ করেছে। অনেকে বলছেন,তামাক চাষের পরিবর্তে আমরা এখন থেকে চিনাবাদাম চাষ করতে পারি। তামাদ চাষে জমির উর্বরতা কমে যায়,তবে বাদাম চাষে তা সৃষ্টি হয় না।
তামাক চাষে যে পরিমানে লাভ হয় ঠিক বাদাম চাষেও এরকম লাভ হবে। তামাক চাষে জমির ক্ষতি হয়। আর বাদাম চাষে জমির ক্ষতি হয়না।
চিনাবাদাম প্রদর্শনী চাষী ইব্রাহিম সওদাগর বলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আমতলী ইউনিয়ন এর আমতলী ব্লকের ইনচার্জ ও উপ সহকারি কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ স্যার আমাকে বাদাম প্রদর্শনী চাষে উদ্ধবৃদ্ধ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে বীজও সারসহ সকল সরঞ্জামাদি দিয়ে আমাকে সহযোগিতা করেছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমার ৩৩শতাংশ জমিতে পরীক্ষামূলক চিনাবাদাম আবাদ করেছেন। বাদাম চাষে আবাদ খুব ভাল হয়েছে।এ চাষে আমি সফল হয়েছি শতভাগ। এখন চাষ উত্তোলনের সময় হয়ে গেছে। আমি বলব এখন থেকে তামাক চাষ না করে আসুন সবাই চিনাবাদাম চাষ করি। এটি একটি আয় বর্ধক আবাদ।
বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অধীনেস্থ উপ সহকারি কৃষি কর্মকর্তা ও আমতলী ইউনিয়ন আমতলী ব্লকের ইনচার্জ মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, কৃষি বিভাগ আমতলী ইউনিয়নে ইব্রাহিম সওদাগরের ৩৩ শতাংশ জমিতে চিনাবাদামের প্রদর্শনী চাষ করা হয়েছে। চিনাবাদামের প্রদর্শনী চাষ ভাল ভাবে সফল হয়েছে। কৃষি বিভাগ এ প্রদর্শনীতে সার,বীজ ও যাবতীয় সরঞ্জামাদি দিয়েছেন।এটি পরীক্ষামূলক একটি আবাদ ফসল ঘরে উঠে গেছে শতভাগ নিশ্চিত হয়ে আগামীতে চাষীদের মধ্যে উৎসাহ বাড়বে। তবে যে হারে সফলতা বয়ে আসছে তাতে আগামী বছর অনেকেই এই চিনাবাদাম আবাদে আগ্রহ প্রকাশ করছে। আর কয় দিন পরেই কৃষকের ঘরে চিনাবাদাম তুলতে পারবে। এখনই বাদাম চাষ দেখে কৃষকের মূখে হাসি দেখা যাচ্ছে। বাদাম চাষ অনেক লাভজনক চাষ।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited