এম এইচ ইকবাল | ০৩:৫২ পিএম, ২০২১-০৪-০৮
রাঙামাটি কাউখালী উপজেলায় করোনা ভাইরাস ভ্যাকসিনের (টিকার) দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার (০৮ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।
কাউখালী উপজেলায় এখন পর্যন্ত ১ম ডোজের টিকা নিয়েছেন প্রায় ২০০১জন। প্রথম ডোজ নেওয়ার ৫৬ দিন পর ২য় ডোজের টিকা গ্রহণ শুরু হলো।
কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুইমেপ্রু রোয়াজা জানান,করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ যারা গ্রহণ করেছে তাদের মোবাইলে মেসেজ চলে যাবে। এছাড়া যাদের টিকা দেয়ার পর ২ মাস পার হয়ে গেছে কিন্তু মেসেজ পাননি তারা অবশ্যই টিকা কার্ড এবং টিকা কার্ডের ফটোকপি নিয়ে টিকা কেন্দ্রে চলে আসার অনুরোধ জানিয়েছেন।আর যারা এখনো টিকা নেয়নি তারা দ্রুত রেজিষ্ট্রেশন করে টিকা নেওয়ারও অনুরোধ জানান ।
রেডক্রিসেন্ট এর কর্মীরা বলেন, আমরা সব সময় মাঠে আছি, যে কোন সময় করোনা ভ্যাকসিন নিতে সব ধরনের সার্বিক সহযোগিতা করতে আমরা প্রস্তুত।
এদিকে লকডাউন ও রমজানে কীভাবে চলবে টিকা কার্যক্রম, এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে গত সোমবার সভা হয়। ওই সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে বলা হয়েছে, প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজের জন্য টিকাগ্রহীতাদের এসএমএস দেয়া হবে। এর মধ্যে কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। যারা প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নিয়েছে তারা সেই কেন্দ্রেই ২য় ডোজ নিতে হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited