নিজস্ব প্রতিবেদক | ০৫:২১ পিএম, ২০২১-০৪-০৮
রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে কাজ করতে গিয়ে সোহেল (৩২) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্বার করেছে রাজস্থলী থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে,দীর্ঘদিন ধরে রাজস্থলী উপজেলা হতে দুর্গম ফারুয়া হয়ে সীমান্ত সড়কের কাজ চলছে।
ওই সড়কের কাজ করতে গিয়ে ভারী যানবাহনের সাথে জোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৮এপ্রিল ২০২১) সকালে
এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,স্থানীয়রা একজন শ্রমিকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সাথে
সাথে আমি ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ো লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে কোন ভারী যানবাহনের সাথে ধাক্কা খেয়ে মাথার তুলি বের হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।
নিহত সোহেল নোয়াখালী জেলার উত্তর লামসি গ্রামের কবিরহাট থানার বাসিন্দা মৃত জর্জ মিয়ার ছেলে।
নিহত সোহেল সীমান্ত সড়কের ঠিকাদার আলমগীরের অধীনে কাজ করছে বলে জানাগেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে বলে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মফজল আহমদ খান জানিয়েছেন।
ময়না তদন্ত শেষে নিহতের অভিভাবক আসলে তাদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited