আল মামুন | ১২:৩৬ এএম, ২০২১-০৪-১৩
খাগড়াছড়িতে এবার করোনায় মৃত্যু হয়েছে এক নারীর। উষা রানী ধর নামের এই মহিলা খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি জেলা শহরের কল্যাণপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়।
হাসপাতাল সূত্র ও ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, সোমবার (১২ এপ্রিল ২০২১) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় করোনার উপসর্গ নিয়ে অসুস্থ উষা রানী ধর।
তিনি জানান, গত কিছু দিন আগে করোনার উপসর্গ নিয়ে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে উষা রানী ধর। এক পর্যায়ে তার নমুনা সংগ্রহ করে পরিক্ষা করা হলে করোনা পজিটিভ আসে।
তিনি আরো জানান, এপ্রিলে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পয়েছে। বিগত ২০২০ সালের এপ্রিল মাস থেকে গত ১ বছরে খাগড়াছড়িতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৮শ ৬৫ জন এবং করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন নিশ্চিত করেন।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited