আল মামুন | ০৭:৩৬ পিএম, ২০২১-০৪-১৩
খাগড়াছড়িতে সদর উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় এর নির্মাণ কাজ করা হচ্ছে। উদ্বোধন শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সরকার পাহাড়ে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা মেয়াদে ব্যাপক কর্মযজ্ঞ চলছে পাহাড়ে।
এর সুফল ভোগ করছে সকল জনগোষ্ঠীর মানুষ। করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, মানুষ সচেতন না হলে সরকারের একার পক্ষে করোনা প্রতিরোধ সম্ভব নয় বলেও মন্তব্য করেন সংসদ সদস্য।
অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, ইউএনও মাহফুজা মতিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান উপস্থিত ছিলেন। ৫ কোটি ৩২ লাখ ব্যায়ে এলজিইডি’র উদ্যোগে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited