নিজস্ব প্রতিবেদক | ০৩:১৯ পিএম, ২০২১-০৪-১৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প ব্যবস্থাপকের কার্যালয়ে ভয়াবহ আগুন লেগে সাতটি কক্ষ বিশিষ্ট্য পুরো কার্যালয়টি সম্পূর্ন পুড়ে গেছে।
বেলা পৌনে একটার সময় বাঘাইছড়িস্থ উন্নয়ন বোর্ড পরিচালিত পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকশই সামাজিক সেবা প্রদান প্রকল্প(এসএসএস-সিএইচটি) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপকের কার্যালয়ে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা আগুন নেভানোর চেষ্ঠা চালালেও প্রচন্ড রোদ্রের খরতাপে মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে করে অন্তত সোয়া এক ঘন্টাব্যাপী নিয়ন্ত্রণহীন আগুনে সম্পূর্ন পুড়ে গেছে কার্যালয়ের সাতটি কক্ষ।
এতে করে কার্যালয়ে থাকা কম্পিউটার/ল্যাপটপসহ সকল কাগজপত্রসহ গুরুত্বপূর্ন জিনিসপত্র পুড়ে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট্য কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। তিনি জানান, মূলতঃ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাদের ধারনা।
এদিকে দেশের সর্ববৃহৎ এই বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিসের কোনো অফিস না থাকায়, আগুন লাগার এক ঘন্টা পর খাগড়াছড়ির দীঘিনালা থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
দীর্ঘদিন এলাকাবাসীর দাবি থাকা সত্বেও বাঘাইছড়িতে অদ্যবদি পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো অফিস স্থাপন না করায় একের পর অগ্নি দূর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited