মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ১১:০৭ পিএম, ২০২১-০৪-১৪
বৈশ্বিক মহামারির সময় যখন পুরো বিশ্ব গেছে থমকে তখন বিশ্বরেকর্ডধারী আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ল' থিংকার্স সোসাইটি (জিএলটিএস) নিয়েছে ভিন্ন এক উদ্যোগ।
এবার বাঙালির প্রাণপ্রিয় উৎসব পহেলা বৈশাখ উৎযাপিত হলো অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে, "দুই বাংলার বৈশাখ"।যেটি যৌথভাবে আয়োজন করেছে জিএলটিএস বাংলাদেশ টিম এবং ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া।
"দুই বাংলার বৈশাখ" শিরোনামে জমকালো এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে যাবে বাংলার সেই সংস্কৃতি যা আজ হুমকির মুখে এবং দিকে দিকে ছড়িয়ে যাবে শান্তির বার্তা।
আজ ১৩ই এপ্রিল, ২০২১ইং,রোজ মঙ্গলবার, দুপুর ২টায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জিএলটিএস এর সম্মানিত জেনারেল সেক্রেটারি, খালেদ মাসুদ মজুমদার এবং অনুষ্ঠানের বিবরণ নিয়ে বক্তব্য দেন জিএলটিএস এর সম্মানিত প্রেসিডেন্ট অফিসের প্রধান কর্মকর্তা এবং জয়েন্ট অরগানাইজিং সেক্রেটারি, এড. মাহিন মেহেরাব অনিক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিমা আক্তার নিসা,মোহাম্মদ মোহাসিন,মুনা চৌধুরী এবং আলিসা প্রাধান।
এছাড়াও প্রোগ্রামে উপস্থিত ছিলেন,জিএলটিএস এর সম্মানিত জয়েন্ট সেক্রেটারি, সোলাইমান আহমেদ জিসান,অরগানাইজিং সেক্রেটারি জেসমিন আক্তার এবং বাংলাদেশ কান্ট্রি লিডার মাহির দাইয়ান ও ওয়েস্ট বেঙ্গলের জোনাল লিডার, শ্বেতা মজুমদারসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানটির শেষে সমাপনী বক্তব্য দেন জিএলটিএস এর সম্মানিত প্রেসিডেন্ট রাওমান স্মিতা এবং বলেন, "এই অনুষ্ঠানটির মাধ্যমে আমাদের দুই বাংলা একত্রিত হবে এবং সকলের কাছে শান্তির বার্তা পৌঁছে দিবে। সৃষ্টি করবে নতুন এক মাইলফলক।"
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জিএলটিএস বাংলাদেশ টিমের এইচ.আর.লিডার তুহফাতুল জিনান এবং হেড অব বাংলাদেশ পাউয়ার টিম, নাসিফ জাহাঙ্গীর।
বাঙালির সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্ম বিদ্যমান থাকবে। এই প্রত্যাশা নিয়েই গ্লোবাল ল থিংকার্স সোসাইটির লিডাররা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অনুষ্ঠান সফল করেছেন যার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তারা এক ধাপ এগিয়ে গেলো।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited