মাসুদ পারভেজ নির্জন | ০৪:১৯ পিএম, ২০২১-০৪-১৮
রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডের টানা তৃতীয়বারের নির্বাচিত কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন।
রবিবার সাড়ে ১১ টায় পৌরসভা কার্যালয়ে মেয়র কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তিনি প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ২ নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছে ৮ নং ওয়ার্ডের তিনবার নির্বাচিত কাউন্সিলর কালায়ন চাকমা এবং ৩ নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৭,৮ এবং ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর জুবাইতুন নাহার।
প্যানেল মেয়র পদে মোট সাতজন কাউন্সিলর অংশগ্রহন করে।পৌরসভার প্যানেল মেয়র পদের জন্য বারোজন কাউন্সিলর ও পৌর মেয়র ভোটে অংশ নেন।
ভোটযুদ্ধে মোঃ হেলাল উদ্দিন ১০ ভোট পেয়ে প্রথম হওয়ায় প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হন।কালায়ন চাকমা ও জুবাইতুন নাহার ৯ ভোট করে পেয়েছেন।
উল্লেখ্য,গত প্যানেল মেয়র নির্বাচনে কাউন্সিলর কালায়ন চাকমা এবং হেলালউদ্দিন সমান ৫ ভোট করে পাওয়ায় হেলালউদ্দিন কালায়ন চাকমাকে ছাড় দিলে কালায়ন চাকমা দ্বিতীয় প্যানেল মেয়র হিসেবে মনোনীত হন।
নির্বাচনে বিজয়ী তিন প্যানেল মেয়র যথাক্রমে মো. হেলাল উদ্দিন,কালায়ন চাকমা এবং জুবাইতুন নাহার। আগামী পাঁচ বছর পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীকে সহায়তা করবেন।
রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী জানান, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যক্ষ ভোটে প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন।
নির্বাচিত হওয়ার পর প্যানেল মেয়র হেলাল উদ্দিন সবার দোয়া ও সহযোগিতা কামনা করে বলেছেন, পৌরবাসী আমাকে যে দায়িত্ব দিয়েছে তা পালনে আমি কাজ করে যাবো।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited