নিজস্ব প্রতিবেদক | ০৫:০২ এএম, ২০২১-০৪-২০
পাহাড়ের জনসাধারণকে যতই আইন মানানো যাবে ততই অত্রাঞ্চলে কোভিড পরিস্থিতির উন্নতি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
সোমবার দুপুরে রাঙামাটির জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙামাটিতে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাহাড়ের মানুষ আইন মানে-যার কারণে দেশের অন্যান্য জেলার চেয়ে এখানে করোনায় সংক্রমনের হার অনেকটা কম।
তিনি বলেন, চলমান লকডাউন পরিস্থিতিতে দায়িত্বশীলরা তাদের মার্জিত আচরনের মাধ্যমে তৃনমুল পর্যায়ের জনসাধারণকে ঘরে থাকার পরামর্শ প্রদান করতে হবে। এই ক্ষেত্রে মানুষজন আইন মেনে চলতে অভ্যস্থ হবে। এতে করে পাহাড়ে লকডাউন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যাবে।
এরআগে সভায় মাল্টিমিডিয়া প্রেজেনটেশনের মাধ্যমে রাঙামাটিতে করোনা ভাইরাসে আক্রান্তদের পরিসংখ্যান তুলে ধরেন সিভিল সার্জন। তিনি বলেন, আগামী দেড় মাসের মধ্যে সেন্ট্রাল অক্সিজেনও চালু করা যাবে। এছাড়াও বর্তমানে রাঙামাটি জেলায় করোনা আক্রান্তের হার ৮.২১%। বিগত ১৪ দিনে ৭৫৯ করোনা টেষ্টে আক্রান্ত হয়েছেন ৬৩ জন।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিকেল আড়াইটায় শুরু হওয়া এই সভায় রাঙামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited