আলমগীর মানিক | ০৪:১৪ পিএম, ২০২১-০৪-২০
রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়ায়তে এক উপজাতীয় গৃহবধুকে রাতের বেলায় একা পেয়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে যখম করার মূলহোতা পাহাড়ি যুবক ক্যসুইথুই মারমা’কে গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। আটককৃত যুবক ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা আগাপাড়া এলাকার বাসিন্দা রেগ্যা মারমার ছেলে।
গত শনিবার (১৭এপ্রিল) রাত সাড়ে ১০টায় একই এলাকার মারমা গৃহবধুকে কুপিয়ে রক্তাক্ত করেছিলো উক্ত যুবক। এই ঘটনায় অভিযুক্তকারীর বিরুদ্ধে ভিকটিমের পরিবার বাদী হয়ে ১৮ এপ্রিল রোববার চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করেছিলো। মামলা নং-০৩। তারিখ ধারা: ৩৪১, ৩০৭.৩২৩.৩২৪.৩২৬.৩৭৯.৫০৬/২।
বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা জানান, ঐ এলাকার স্থানীয় যুবক ক্যসুইথুই মারমা গৃহবধুকে একা পেয়ে অর্তকিত ভাবে ধাঁরালো ছুড়ি দিয়ে কোপাতে থাকলে সে আত্মচিৎকার করলে অভিযুক্তকারী গৃহবধুর হাতে থাকা মোবাইল চিনিয়ে নেয় ধাড়ালো ছুরি দিয়ে এলোপাতারি কোপায়া মাথা, গলা, হাতে পায়ে যখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা গৃহবধুকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক হওয়ায় চচট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন, ভিকটিম এর বাবা বাদী হয়ে মামলা করার সাথে সাথে রাঙামাটির পুলিশ সুপার এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এর সার্বিক এর তত্বাবধানে ডংনালার পাহাড়ী দুর্গম এলাকায় নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আসামীকে আটক করি।
আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। তিনি জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছেন ওসি। আসামীর ব্যবহৃত দা ও ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited