আল মামুন | ১১:৪৯ পিএম, ২০২১-০৪-২০
খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-করোনা ভ্যাকসিন গ্রহণ করতে আসা অপেক্ষমান ব্যক্তিদের বসার জন্য ৫০টি চেয়ার হস্থান্তর করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
মঙ্গলবার (২০ এপ্রিল ২০২১) দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান এর বাংলোয় এই চেয়ার হস্থান্তর করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ প্রধান্য দিয়ে কাজ করছে জেলা পরিষদ। স্বাস্থ্য ও চিকিৎসার খাতে বিশেষ নজর রেখেছে জেলা পরিষদ। কোন সমস্যা সমাধানের মধ্য দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেন।
শুধু তাই নয়, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল থেকে শুরু করে সকল হাসপাতালে নানা সংকট মোকাবেলা, প্রয়োজনীয় সরঞ্জাম ও ডাক্তারদের মাধ্যমে উন্নত চিকিৎসার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। এ সময় তিনি ধীরে ধীরে চিকিৎসা খাতে সব ধরনের সংকট সমাধান করা হবে। আগামীতে কোন ধরনের সংকট থাকবে না বলে তিনি জানান।
এ সময় সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ শীর্ষ নেতা ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহবায়ক এমএ জব্বার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, আওয়ামীলীগ নেতা ও পাজেপ সদস্য মেমং মারমা,রেম্রাচাই চৌধুরী,হিরন জয় ত্রিপুরা ও ডাক্তারবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited