ঝুলন দত্ত | ০১:০৮ পিএম, ২০২১-০৪-২১
কঠোর লকডাউন এর ফলে দেশের অন্যান্য সেক্টর এর মতো শিল্প সাহিত্য অঙ্গনে নেমে আসে চরম অনিশ্চয়তা।পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যত বন্ধ রয়েছে সকল প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠান। এমতাবস্থায় বেকার হয়ে বসে আছেন কাপ্তাই সহ দেশের অনেক শিল্পী এবং যন্ত্রশিল্পী। তাই করোনাকালীন সময়ে কাপ্তাই উপজেলা শিল্পীদের প্রতি " মায়ার ঝুড়ি " নিয়ে পাশে দাঁড়িয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মুনতাসির জাহান এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য ও কিছু সাধারণ সদস্য।
গতকাল বিকেল ৪ টা হতে রাত অবধি প্রায় ১৫ জন শিল্পীদের দোয়ারে দোয়ারে গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
এইসময় কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য জয়সীম বড়ুয়া, যন্ত্রসংগীত বিভাগের সদস্য অভিজিৎ দাশ কিষান উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা এবং বিপুল বড়ুয়া জানান, করোনাকালীন সময়ে আমরা শিল্পকলা একাডেমির সদস্যদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মুনতাসির জাহান জানান, আমাদের এই উদ্যোগের সাথে অনেকে পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি জানান, এই কঠিন সময়ে আমরা আমাদের শিল্পীদের মানবতার হাত প্রসারিত করার চেষ্টা করেছি মাত্র।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited