নিজস্ব প্রতিবেদক | ০১:২১ পিএম, ২০২১-০৪-২১
কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে রাঙামাটি লকডাউনে কঠোর অবস্থানে জেলা ট্রাফিক পুলিশ। জেলা পুলিশ সুপারের আদেশক্রমে করোনা সচেতনতায় রাঙামাটিতে জেলা ট্রাফিক পুলিশ সরকারের বিধি নিশেষ পালন করতে যানবাহন চলাচলে কঠোর অবস্থানে। লকডাউনে জনগণকে সচেতন করতে ও কেউ যেন ঘর থেকে বের না হয় এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে ট্রাফিক পুলিশের এ তৎপরতা।
বুধবার সকালে শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ পুলিশ বক্স এর সামনে জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মোঃ ইসমাইলের নেতৃত্বে জরুরী সেবা ব্যতিত অন্যান্য নাম্বার বিহীন সিএনজিও মোটরসাইকেল আরোহীদের সর্তক করে অভিযান পরিচালনা করা হয়। তবে কেউকে অর্থদন্ড করা হয়নি। করোনা ভাইরাস থেকে বাঁচতে ও সরকারি নির্দেশ মানাতে জনসাধারণকে সচেতন করা হয়েছে। তার পরও বিভিন্ন অজুহাতে মানুষ পুলিশের চোখে ফাঁকি দিয়ে ঘরে থেকে বের হচ্ছে। মানুষ কোন মতেই লকডাউন মানতে রাজি না।
জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ট্রাফিক পুলিশ করেনা সচেতনতায় কাজ করে যাচ্ছে। সরকার বলছেন একান্ত জরুরী কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হবে না। কিন্তু এখন দেখছি এক মোটর সাইকেলে ৩জন ঘুরাঘুরি করছে। এছাড়াও কারনে অকারনে বিভিন্ন অজুহাতে নাম্বার বিহীন সিএনজি বের করে বাজারে এসে লোকজন ভীড় জমাচ্ছে। তাই লোকজনের উদাসিনতা চরমে। এসব নিয়ন্ত্রণে আনতেই মূলতঃ জেলা ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে নেমেছেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited