ওমর ফারুক সুমন | ০১:৩৩ পিএম, ২০২১-০৪-২১
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিতর্কিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকার ৩ দিনের জন্য ছুটি নিয়ে দীর্ঘ এক মাস ধরে নিজ কার্যালয়ে অনুপস্থিত। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জাফর আলী খান, রপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল চাকমা, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনিল বিহারি চাকমা ও মারিশ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানব জ্যোতি চাকমা বসে আছেন।
এসময় তারা দাবি করেন পিআইও নুরুন্নবী সরকার দীর্ঘ এক মাস অনুপস্থিত থাকায় বিভিন্ন সময় হতদরিদ্র পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন বরাদ্দ আটকে আছে, অনেকে কাজ করেও বিল পাচ্ছে না ফোন দিলেও পিআইও ফোন ধরছে না ফলে পুরো অফিসায়ালি কার্যক্রম ভেঙে পড়েছে।
সামনে ঈদ ও করোনা মোকাবিলায় হতদরিদ্র পরিবারের জন্য সরকারের বিভিন্ন ত্রাণ সহায়তা আটকে আছে ফলে জনপ্রতিনিধিরা এলাকায় যেতে পারছেন না।
বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান বলেন এই দূনীতিবাজ পিআইওর কারণে আমরা পদে পদে লাঞ্চিত হচ্ছি তাই সরকারের কাছে অনুরোধ করবো দ্রুত তাকে অপসারন করে নতুন পিআইও নিয়োগ দেয়ার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, শারিরীক অসুস্থতার অজুহাতে মার্চের ২১ তারিখ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নিয়ে নিজ বাড়ীতে অবস্থান করছেন।সে আর বাঘাইছড়ি যোগদান করবেন না বলে জানিয়েছেন বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হয়েছে। প্রশাসনিক ভাবে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited