মাহাদি বিন সুলতান | ১১:৪৫ পিএম, ২০২১-০৪-২১
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রাঙামাটি ব্লাড ফোর্স নানিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।
বুধবার (২১শে এপ্রিল) ৮ই রমজান প্রতিবছরের ন্যায় পার্বত্যাঞ্চলের অন্যতম স্বেচ্ছাসবী সামাজিক ও রক্তদাতা সংগঠন রাঙামাটি ব্লাড ফোর্স নানিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে এতিম ও অসহায়দের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷ নানিয়ারচর উপজেলার ইসলামপুর শিশু সনদ ও হিফজুল কুরআন মাদ্রাসায় সুবিধাবঞ্চিত এতিম ছাত্রদের সাথে নিয়ে স্বাস্থবিধি মেনে ইফতার করে সংগঠনের সদস্যরা ৷
সংগঠন সূত্রে জানা যায়, রাঙামাটি ব্লাড ফোর্স প্রতি বছরের ন্যায় এবারও গরিব অসহায় এতিমদের সাথে নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন কর্মসূচি হাতে নিয়েছে।
এরই ধারাবাহিকতায় ইসলামপুর শিশু সনদ ও হিফজুল কুরআন মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরবর্তিতে ইসলামপুর বউ বাজার ও বগাছড়ি এলাকার এতিমদের সাথে ইফতার মাহফিল আয়োজন করবে সংগঠনটি।
উপজেলা আহ্ববায়ক মাহবুব এলাহি এসময় বলেন, রাঙামাটি ব্লাড ফোর্স নানিয়ারচর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় থ্যালেসেমিয়া ও বিনামূল্য রক্তের গ্রুফ জানিয়ে দেওয়া সহ সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।পাশাপাশি ইফতার মাহফিল সফল করার জন্য উপজেলাশাখার সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানান। ইফতার মাহফিলে দেশ ও জাতির জন্য এবং বিশ্ব মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বিশ্বকে রক্ষা করতে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সদস্য সচিব মোঃ নাজমুল ইসলাম, মোঃ সেলিম হোসেন ও প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited