আল মামুন | ০৩:১০ পিএম, ২০২১-০৪-২৪
খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ইসমাইল হোসেন নামের এক ব্যাক্তিকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এই জরিমানা করেন। ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৫(১) ধারায় এই জরিমানা করা হয় বলে সূত্র জানায়।
শনিবার দুপুরে খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনাকারী খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন ঘটনাস্থলে গিয়ে মাটিকাটায় দায়ে জড়িত ইসমাইল হোসেনকে ২লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
মাহফুজা মতিন জানান, খাগড়াছড়িতে প্রচলিত আইন অমান্য করে অবৈধ ভাবে মাটিকাটা,পাহাড় কাটাসহ সব ধরনের অনিয়ম রোধে প্রশাসন কাজ করছে। অনিয়মকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না জানিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited