খাগড়াছড়ি প্রতিনিধি | ১০:৪৩ পিএম, ২০২১-০৪-২৪
কোনভাবেই থামানো যাচ্ছে না তাঁকে। অবৈধ বালু উত্তোলন, পাহাড়কাটা এবং জমির টপসয়েল কাটতে সিদ্ধহস্ত ব্যবসায়ী সেলিমকে অতীতের মতো আজ আরো আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। টাকার প্রভাবে আগে তিনি প্রশাসনকে ম্যানেজ করতে পারলেও এবার আর সেটি সম্ভব হচ্ছে না। কয়েক মাসের মাথায় পুরনো অপরাধের পুনরাবৃত্তির কারণে গুণলেন এই গচ্ছা।
খাগড়াছড়িতে কৃষি জমির টপসয়েল কাটায় সেলিম এন্ড ব্রাদাস’কে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকরে এই অর্থদন্ড দেন।
তিনি জানান, সরকারি কাজে যাওয়ার ইটভাটার জন্য অবৈধভাবে কৃষির জমির উপরিভাগ (টপসয়েল) কেটে নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ে। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে টপসয়েল কাটায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী ভাটা মালিক মো. সেলিমকে ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এলাকাবাসীর অভিযোগ, ঠাকুরছড়া, গোলাবাড়ি, গুগড়াছড়িসহ আশে-পাশের পাহাড়ি এলাকা থেকে দরিদ্র জমির মালিকদেরকে টাকার লোভ এবং পুকুর খনন করে দেয়ায় লোভ ঠিকাদার সেলিম দীর্ঘদিন ধরেই পাহাড় জমি কেটে চলেছে। মাটির প্রতি মাত্রাতিরিক্ত লোভের কারণে এলাকার মানুষ তাঁকে মাটিখেকো সেলিম নামেই রসিকতা করেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিগত বিএনপি শাসনামলে ‘আঙুল পুলে কলাগাছ’ বনে যাওয়া ঠিকাদার খাগড়াছড়ির সরকারি দলের লোকজনের কাছে বিএনপি সেলিম নামে পরিচিত হলেও টাকার জোওে সেলিম এখন পুরো জেলার ব্যবসাবাণিজ্য নিয়ন্ত্রণ করছেন।
খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর সা: সম্পাদক সাংবাদিক আবু দাউদ জানান, চিহ্নিত কয়েক ব্যক্তি পাহাড়কাটা, অবৈধ বালু উত্তোলন, টপসয়েল কাটার ক্ষেত্রে অদম্য হয়ে উঠেছেন। জেলা প্রশাসন মাঝে মাঝে এদের লাগাম টেনে ধরলেও থামানো যাচ্ছে না।
তিনি এদের বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলা রুজু করার দাবি জানান।
উল্লেখ্য, এর আগেও অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা এবং পাহাড়কাটার দায়ে সেলিম এন্ড ব্রাদাস’কে বেশ কয়েকবার বড় অংকের টাকা জরিমানা করলেও তিনি একই অপরাধ বার বার করেই যাচ্ছেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited