আল মামুন | ০৭:২৪ পিএম, ২০২১-০৪-২৫
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযোনে অর্ধ কোটি টাকার অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। চারটি কাঠের ডিপোতে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধ কোটি টাকার কাঠ আটক করেছে সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. মোহসীন হাসান এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এসব কাঠ আটক করা হয়।
বন বিভাগের সহায়তায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বন উজার করে প্রতিনিয়তই সমতলে মুল্যবান কাঠ পাচার করে আসছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ এপ্রিল) রাতভর বাইল্যাছড়ি, নতুনপাড়া, ১০নং ইসলামপুর ও আদর্শগ্রাম এলাকার চারটি ডিপোতে অভিযান চালিয়ে ৪৬৩৫ সিএফটি অবৈধ কাঠ জব্দ করে সেনা সদস্যরা।
মাটিরাঙ্গার রেঞ্জ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জব্দকৃত কাটগুলো অবৈধ স্বীকার করলেও এসব কাঠে কিভাবে সরকারী হেমার মারা হলো তার কোন সদুত্তর দিতে পারেনি। তবে আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা হবে বলে তিনি জানান।
রাতভর অভিযান শেষে রোববার (২৫ এপ্রিল) দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মোহসীন হাসান সাংবাদিকদের জানান, এভাবে বন উজাড় হতে দেয়া হবেনা। অবৈধভাবে কাঠ পাচারের সাথে জড়িতদের কাউকে ছাড় হবেনা জানিয়ে তিনি বলেন, এ অভিযান অব্যহত থাকবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited