নিজস্ব প্রতিবেদক | ০১:৩৫ এএম, ২০২০-০৯-২৫
প্লাজমা ডোনেট করতে ঢাকাস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশ্য যাত্রা করেছেন রাঙ্গামাটি জেলার ৫১ জন করোনা জয়ী পুলিশ সদস্য। ২৪ সেপ্টেম্বর ২০২০ খ্রি. রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীরের (পিপিএম- সেবা) অনুপ্রেরণায় রাঙ্গামাটি জেলার করোনা জয়ী ৫১ জন পুলিশ সদস্য ২টি বাস যোগে প্লাজমা ডোনেট করতে ঢাকার উদ্দেশ্য রওনা দেয়।
করোনা জয়ী পুলিশ সদস্যদেরকে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং বিদায় জানান রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাঈন উদ্দিন চৌধুরীসহ রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যবৃন্দ।
যাত্রাকালে করোনাজয়ী পুলিশ সদস্যরা নিজেদের প্লাজমা বাংলাদেশ পুলিশ প্লাজমা ব্যাংকে জমা দেওয়ার সুযোগ করে দেওয়ায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মানুষের জীবন বাঁচাতে প্লাজমা দিয়ে মানব সেবায় অংশগ্রহন করতে পারবে বলে নিজেদেরকে ধন্য মনে করেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited