আল মামুন | ০২:৪১ পিএম, ২০২১-০৪-২৬
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় শিলংতীরের এজেন্ট জুয়ারী আটক করেছে লক্ষীছড়ি উপজেলা প্রশাসন। রোববার রাতে উপজেলার মগাইছড়ি এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম মোবাইল সেট ও জুয়া খেলায় ব্যবহৃত সাড়ে ৭ হাজার টাকা সহ হাতেনাতে শিলংতীরের একজন এজেন্টকে আটক করা হয়েছে।
আটককৃত হানিফ মিয়া দীর্ঘদিন ধরে শিলংতীর জুয়া খেলা পরিচালনাকরে আসছে। প্রায় তিন মাস যাবৎ এই জুয়ার আসর বসিয়েছিল হানিফ মিয়া। এতে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানায় এলাকাবাসী।
আটককৃত ব্যক্তির দোষ স্বীকারের ভিত্তিতে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং সকল ধরনের মাদক,জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে এইঅভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহ কর্মকর্তা মো: ইয়াছিন জানান, সকল ধরনের জুয়া, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited