নিজস্ব প্রতিবেদক | ০৩:০৪ পিএম, ২০২১-০৪-২৬
রাঙামাটি ২০ বীর সদর জোনের আয়োজনে রাঙামাটি শহরের গরীব, দুস্থ ও সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি শহরের কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় এবং রাঙামাটি সদর জোনের সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ নুরুজ্জামান,জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন নাজমুল সাকিব সহ সাংবাদিক ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো (তাজা ও শুকনা রশদ চাউল, ডাল, তৈল, আটা, চিনি, ছোলা এবং লবন)।
সদর জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ নুরুজ্জামান জানায়,বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ জনগনের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে এবং তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটি পৌরসভা’র কাঠালতলী, বনরুপা, তবলছড়ি, গর্জনতলী এবং কালিন্দীপুর এলাকার উপজাতি ও বাঙ্গালী অসহায়-দুস্থ এবং সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের যে কোন ক্রান্তি লগ্নে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited