আল মামুন | ০৭:০৫ পিএম, ২০২১-০৪-২৭
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোন অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ কাঠ জব্দ করেছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল ২০২১) ভোর রাতে সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা গুইমারা সাবজোন কমান্ডার মেজর মোঃ জাহিদুন্নবী চৌধুরীর নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি, বড়পিলাক ৫ নাম্বার, পশ্চিম বড়পিলাক ও বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে এসব অবৈধ জব্দ করে।
এতে বিভিন্ন প্রজাতির ১২শ সিএফটি যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা বলে জানান সূত্রটি। আটককৃত কাঠ জালিয়াপাড়া বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বন আইনে মামলা করা হয়েছে বলে জানান বন কর্মকর্তা মোঃ আনোয়ার হাসেন।
বনাঞ্চল রক্ষায় সেনা অভিযান অব্যাহত থাকবে জানিয়ে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক বলেন, অবৈধ কাঠ পাঁচারের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা।
প্রসঙ্গত, এর আগে গত ২৫ এপ্রিল গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা ৪টি কাঠের ডিপোতে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যেল সাড়ে চার ঘনফুট অবৈধ কাঠ জব্দ করে বাংলাদেশ সেনাবাহিনী।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited