নিজস্ব প্রতিবেদক | ১২:২০ এএম, ২০২১-০৪-২৮
করোনা মোকাবেলায় কাপ্তাই এর বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী বিতরণ করছে নৌবাহিনী সদস্যরা। মঙ্গলবার (২৭ এপ্রিল) কাপ্তাই ইউনিয়ন এবং রাঙ্গামাটি সদর উপজেলার গভঘোনা, বাঙ্গালি পাড়া, ধানপাতা, বনিকটিলা, চেয়ারম্যান পাড়া, হেডম্যান পাড়া এলাকায় নিম্ন আয়ের ৫০০টি পরিবারের মাঝে নৌবাহিনী বানৌজা শহীদ মোয়াজ্জেম এর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।
এছাড়াও ডাঙ্গাচর গরিব অসহায় দিনমজুর, কর্মহীন ১০০ পরিবারের মাঝে কমডোর সোয়াডস কমান্ড কর্তৃক চাল, ডাল, ছোলা, চিনি, আলু, লবণ, পেঁয়াজ, মুড়ি, তৈল, রসুন, আদা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া বিতরণ করা হয়।
উল্লেখ্য, করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় নৌবাহিনী হতে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited