নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৬ পিএম, ২০২১-০৪-২৮
করোনাকালীন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী পাহাড়ের প্রতিটি মানুষের পাশে দাড়িয়ে দুর্যোগ মোকাবেলায় সাহস যোগাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি এ দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান।
বুধবার (২৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে চিংহ্লা মং মারী স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালে খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং সংসদ সদস্য দীপংকর তালুকদার এ কথা বলেন।
এ সময় পৌর এলাকার ৪৫০ জন উপকারভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাচ্ছের হোসেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ।
প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর মধ্যে চাল ১০ কেজি, আলু ২ কেজি, তেল ১ কেজি, লবণ ১ কেজি, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited