আল মামুন | ০৮:৪৭ পিএম, ২০২১-০৪-২৮
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশজড়ে লকডাউনে কর্মহীন অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। বুধবার (২৮এপ্রিল ২০২১) সকাল ১১টায় গুইমারা উপজেলার কর্মহীন ৬শ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেছেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বুধবার বেলা ১১টায় গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়স্থ অডিটোরিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার ইফতার সামগ্রী উপজেলার গুইমারা সদর ইউপির ২শ ২০জনের মধ্যে তুলে দেন তিনি। ধারাবাহিকভাবে বাকী ইউটিনয়নেসহ মোট ৬শ এর মাঝে সামগ্রী বিতরণ হবে এই ইফতার সামগ্রী।
প্রধান অতিথি টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি উত্তরণের সচেতনতা জরুরী। তাই সকলকে সামাজিক দূরত্ব নিশ্চিত,মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরাধ জানান।
এতে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সদস্য মংক্যচিং চৌধুরী, মেমং মারমা, হিরজয় ত্রিপুরা, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ আবু তাহের, সহ-সভাপতি আইয়ুব আলী মেম্বার, যুবলীগ সভাপতি বিপ্লব শীল, ছাত্রলীগ সভাপতি আনন্দ সোমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়।
প্রসঙ্গত: মহামারী করোনা উত্তরণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত এ ইফতার সামগ্রী খাগড়াছড়ির ৯উপজেলা ও ৩ পৌরসভার সাড়ে ৭হাজার মানুষের মধ্যে বিতরণ করার কথা রয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited