ওমর ফারুক সুমন | ০৯:২১ পিএম, ২০২১-০৪-২৯
রাঙামাটির বাঘাইছড়িতে বদর দিবস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঐতিহাসিক বদর দিবস স্মরণে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী বাঘাইছড়িস্ত বটতলী স্পোর্টিং ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়৷ আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ কাউছার উদ্দিন নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের। নাতে রাসুল পরিবেশন করেন শায়ের মোঃ আনোয়ার হোসেন রেজা।
এতে প্রধান অতিথি ছিলেন, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জনাব জাফর আলী খাঁন। বিশেষ অতিথি ছিলেন, বাঘাইছড়ি পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাজী আবদুশ শুক্কুর মিয়া, পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিল’র পারভেজ আলী, গাউসিয়া কমিটি বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদুল আলম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ নুরুল ইসলাম আলকাদেরীসহ আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে নিম্ন আয়ের ৯০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited