বাঘাইছড়ি প্রতিনিধি | ০৯:২৯ পিএম, ২০২১-০৪-২৯
রাঙামাটির বাঘাইছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, রাঙামাটি শাখা ডিজিএফআই এর কর্নেল জিএস কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক রিয়াজুদ্দিন, মারিশ্যা বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইঁয়া, ৫৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল, বাঘাইছড়ি সার্কেল এএসপি আবদুল আওয়াল, বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, ওসি আনোয়ার হোসেন খান এবং বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সম্প্রতি বাঘাইছড়ি উপজেলায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করেন। স্থানীয় পাহাড়ি- বাঙালিদের সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে সকল প্রকার উস্কানি মূলক প্রচার-প্রচারণা বন্ধ করাসহ সংঘর্ষ, সংঘাত, চাঁদাবাজী, হত্যা, অপহরণ ইত্যাদি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। সকল সম্প্রদায়কে যে কোন সমস্যার বিষয়ে ধৈর্য্য ধরে স্হানীয় প্রশাসনের মাধ্যমে সামাধানের আহবান জানান হয়।
আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনের শুভ উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited