নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৫ পিএম, ২০২১-০৪-২৯
দেশে করোনা পরিস্থিতি ও চলমান লকডাউনের কারণে গতবারের মতো এবারও ধান কাটা কর্মসূচি পালন করছে রাঙামাটি ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাঙামাটি জেলার অন্তর্গত লংগদু সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অসহায় কৃষক মোঃ নজরুল ইসলামের ১ বিঘা জমির ধান কেটে সহায়তার হাত বাড়িয়ে দিলেন লংগদু উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ বিষয়ে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারীতে যখন দেশব্যাপী শ্রমিক সংকট, যখন অসহায় কৃষকের জমির ধান কাটার মতো লোকবল এবং অর্থনৈতিক অভাব, তখন রাঙামাটি জেলা ছাত্রলীগের নির্দেশে সহায়তার হাত বাড়িয়ে ধান কেটে সহায়তা করলো লংগদু উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। আমরা করোনা মহামারীর প্রথম ঢেউ মোকাবেলায়ও ছিলাম কৃষকদের পাশে এবং এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
কৃষক মোঃ নজরুল ইসলাম বলেন, ‘আমি গরিব মানুষ। করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগের নেতারা আমার ধান কেটে দিয়ে গেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited