আল মামুন | ০১:৪৫ পিএম, ২০২১-০৪-৩০
খাগড়াছড়ির ঠাকুরছড়া এলাকায় দরিদ্র দুই কৃষকের ৮০ শতক জমির ধান কেটে মারাই করে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবকলীগ। শুক্রবার সকালে নেতাকর্মীদের নিয়ে জমিতে পাকাধান কাটতে শুরু করে সংগঠনটি।
করোনায় শ্রমিক ও অর্থ সংকটের ফলে জমির পাকা ধান কাটতে পারছিল না সমারতন রোয়াজা ও মর্ম বিকাশ রোয়াজা হত দরিদ্র দুই কৃষক। খবর পেয়ে ধান কেটে তা মারাই করে দেওয়ার উদ্যোগ নেই খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মরা।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকলীগ (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাশেম এর নেতৃত্বে ধান কাটা কর্মসুচীতে অংশ নেয়, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম,সহ-সভাপতি দীপায়ন রোয়াজা,খাগড়াছড়ি পৌর স্বোচ্ছসেবকলীগের আহবায়ক মো: তারেক আজিজ,১নং খাগড়াছড়ি ইউনিয়ন সভাপতি প্রজ্জ্বল রোয়াজা,সাংগঠনিক সম্পাদক সুকান্ত ত্রিপুরাসহ নেতাকর্মীরা।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাশেম বলেন, প্রধানমন্ত্রীর যে কোন নির্দেশনা বাস্তবায়নের স্বেচ্ছাসেবকলীগ সব সময় মাঠে আছে এবং আগামীতেও যে কোন কর্মসূচী বাস্তবায়নে স্বেচ্ছাসেবকলীগ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
সাধারন সম্পাদক মফিজুল ইসলাম জানান, দরিদ্র দুই কৃষক অর্থের অভাবে ধান কাটতে পারছে না এমন খবর পেয়ে সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। খাগড়াছড়িতে প্রান্তিক ও দুস্থ কোন কৃষকদের ধান কাটতে না পারলে জানালেই স্বেচ্ছাসেবকলীগ স্ব-উদ্যোগে তাদের পাশে আছে দাঁড়াবে বলে তিনি জানান।
এ ধরনের কার্যক্রমে খুশি হত-দরিদ্র দুই কৃষক সমারতন রোয়াজা ও মর্ম বিকাশ রোয়াজা স্বেচ্ছাসেবকলীগের খাগড়াছড়ি জেলার নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited