আল মামুন | ০৯:১০ পিএম, ২০২১-০৫-০৩
পানছড়িতে করোনায় কর্মহীম ও মাহে রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী পেল অসহায় কর্মহীন ৬শ পরিবার। সোমবার দুপুরে পানছড়ি মাদ্রাসা মাঠে এই ইফতার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি উত্তরণের সকলকে সামাজিক দূরত্ব নিশ্চিত,মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন। সে সাথে সকল বিপদে একে অপরের পাশে থাকার আহবান জানান তিনি।
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা মংক্যচিং চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা খোকনেশ^র ত্রিপুরা,নিলোৎপল খীসা,শতরূপা চাকমা,সাবেক জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিৎ রায় দাশ,মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল মোমিন,সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজিরসহ স্থানীয় জনপ্রতিনিধি,ছাত্রলীগ,যুবলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশজড়ে লকডাউনে কর্মহীন অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রীতে চিনি,লবণ,ছোলা,আলু,পেঁয়াজ,ডাল,তেল ও খেজুর তুলে দেওয়া হয় অসহায়দের মাঝে।
প্রসঙ্গত: মহামারী করোনা উত্তরণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত এ ইফতার সামগ্রী খাগড়াছড়ির ৯উপজেলা ও ৩ পৌরসভার সাড়ে ৭হাজার মানুষের মধ্যে বিতরণ করা হবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited