শহিদুল ইসলাম হৃদয় | ১১:২৮ পিএম, ২০২১-০৫-০৩
রাঙামাটিতে অসহায় ও হতদরিদ্র ৭০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা।
সোমবার বাদে জোহর গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার আয়োজনে রিজার্ভমুখ খানকা শরীফে ইফতার সামগ্রী বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি হাজ্বী মোঃ মুছা মাতব্বর।
এছাড়াও গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মোঃ আবু সৈয়দ,তৈয়বীয়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আক্তার হোসেন চৌধুরী,গাউছিয়া কমিটির সাবেক সভাপতি আব্দুল হালিম (ভোলা) সওদাগর,আহবায়ক সদস্য মাওলানা শফিউল আলম আল কাদেরী, হাজ্বী নাসির উদ্দিন,হাজ্বী আব্দুল করিম খান,হাজ্বী মোঃ জসিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রীতে ছোলা,মুড়ি,চিনি,পেয়াজ আলু তৈল ট্যাং সেমাই, ইত্যাদি বিতরণ করা হয়। বিতরন শেষে মিলাদ,কিয়াম ও বিশেষ মোনাজাত করা হয়।
এ বিষয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মোঃ আবু সৈয়দ বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ জেলা কমিটির উদ্যোগে আজ ৭০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলা মিলিয়ে কমপক্ষে দেড় হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পরিকল্পনার কথা জানান তিনি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited