আল মামুন | ১২:০০ এএম, ২০২১-০৫-০৪
খাগড়াছড়ির পানছড়ির এতিম শিক্ষার্থীদের নতুন পোশাকে ঈদ করতে নিজস্ব ব্যাক্তিগত তহবিল থেকে ১ লক্ষ টাকা অনুদান দিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এতিম শিশুদের মুখে হাঁসি ফুটাতে এ ধরনের উদ্যোগ নেন তিনি।
উপজেলার মোল্লাপাড়া এলাকায় আল-মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলূম হেফজখানা ও এতিমখানার এই অর্থ প্রদান করেন তিনি। সোমবার দুপুরে মাদ্রাসায় ছুটে যান তিনি।
এ সময় কমলমতী শিশুদের খোঁজ খবর নিয়ে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু তাদের ঈদে নতুন পোশাক কিনে দিতে দায়িত্বরত এতিমখানার (হুজুর) শিক্ষকের হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশ,পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজির, লক্ষ¥ীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited