নিজস্ব প্রতিবেদক | ০৯:১১ পিএম, ২০২১-০৫-০৮
রাঙামাটি সদরের রসুলপুর এলাকার আল মোমিন নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এবাদতখানায় এতিম শিশুদের নিয়ে পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon"জীবন" স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
শনিবার ২৫শে রমজান ১৪৪২ হিজরী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন Jibon"জীবন" কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহরের পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের রসুলপুরে এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা৷
সংগঠনের সমন্বয়ক মোবারক হোসেন রানার সভাপতিত্বে, দপ্তর সম্পাদক ও ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ বিল্লাল হোসাইন এর পরিচালনায় আয়োজনটি সম্পন্ন হয়। প্রথমেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাদ্রাসার খতিব মোহাম্মদ সাইফুদ্দিন। এরপর দোয়া ও মুনাজাত পরিচালনা করে ইফতার গ্রহণ করেন সকলে। অতঃপর উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জীবনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
জীবনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি) বলেন, "জীবন পরিবার প্রতি বছরই পবিত্র মাহে রমজানে কোমলমতি এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। বর্তমান বৈশ্বিক করোনা মহামারীর ভয়াবহতা বিবেচনায় সীমিত পরিসরে এবারের আয়োজনটি করা হয়েছে সকল ধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে।"
এসময় বর্তমান সময়ের চলমান করোনা পরিস্থিতি থেকে সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য মহান আল্লাহ্র অনুগ্রহ কামনায় দোয়া করা হয়। সবাই যেন সুস্থতা ও স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে এজন্য ফরিয়াদ জানান সকল সদস্য। আয়োজনে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ হতে মাদ্রাসায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উপহার হিসেবে প্রদান করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited